ঢাকা ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২

ভূমধ্যসাগরে আবারও বাংলাদেশি অভিবাসীদের মৃত্যুর ঘটনা ঘটলো। লিবিয়া থেকে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে যাওয়ার পথে নৌকায় সাত বাংলাদেশির মৃত্যু হয়। মঙ্গলবার ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর এগ্রিগেন্তোর প্রসিকিউটর লুইজি পাত্রোনাজিও এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন। তিনি জানান, হাইপোথার্মিয়া বা অতিরিক্ত ঠান্ডায় জমে গিয়ে তাদের মৃত্যু হয়।
রয়টার্সের খবরে জানানো হয়েছে, ইতালির কোস্টগার্ড ল্যাম্পেদুসার কাছাকাছি ল্যাম্পিওনি নামের একটি দ্বীপ থেকে ২৯ কিলোমিটার দূরের সমুদ্রে নৌকাটিকে দেখতে পায়। এরপরই তারা সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ নিয়ে একটি তদন্ত চালু করা হয়েছে বলেও জানান পাত্রোনাজিও। ল্যাম্পেদুসার মেয়র সালভাতোরে মারতেল্লো এক বিবৃতিতে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌকাটিতে ২৮০ জন আরোহী ছিল যার অধিকাংশই বাংলাদেশ ও মিসরের নাগরিক।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network