ঢাকা ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে হানিফ হাওলাদার (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মহিপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী নারী হানিফ হাওলাদারের বিরুদ্ধে উপজেলার মহিপুর থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে মহিপুরের হানিফ হাওলাদারের আবাসিক হোটেল সোহান-এ কাজ শুরু করেন ওই নারী। ৬ ফেব্রুয়ারি দুপুরে হানিফ হাওলাদার ওই নারীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন। বিষয়টি জানজানি হলে সোমবার রাত ৯টার দিকে তিনি থানায় মামলা করেন।
ভুক্তভোগী নারী বলেন, ‘আমার দুটি সন্তান রয়েছে। পেটের দায়ে ওই হোটেলে কাজ নিয়েছিলাম। হানিফ হাওলাদার আমাকে ধর্ষণ করেছেন। ’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ওই নারী মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে ভুক্তভোগীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হবে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network