ঢাকা ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২২

বরগুনা প্রতিনিধি ::: বরগুনার পটুয়াখালী-আমতলী মহাসড়কের সাহেব বাড়ি বাস স্ট্যান্ডে ঈগল পরিবহনের ধাক্কায় ফয়সাল (১৫) নামে এক অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় আমতলী থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফয়সাল আমতলীর কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের ফোরকান প্যাদার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাসটি সামনের দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফয়সাল। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন আটোরিকশার যাত্রী। আহতদের নাম পরিচয় জানা যায়নি। ফয়সালের বাবা ভারাক্রান্ত কন্ঠে বলেন, বাস চালকের খামখেয়ালিতে আজ আমার ছেলের মৃত্যু হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় বাস চালক আরিফ সরদারকে আটক করে বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে আমতলী থানায় আনা হচ্ছে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network