ঢাকা ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি /পটুয়াখালীর কলাপাড়ায় মিঠা পানি সংরক্ষিত খালে লবন পানি প্রবেশ করানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কৃষক-কৃষানীরা। উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী খালে বৃহস্পতিবার শেষ বিকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তারা। প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচিতে খালের পাড়ের শতাধিক নারী পুরুষ উপস্থিতি ছিলেন। এসময় বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, ইউপি সদস্য মো.খলিল মল্লিক, কৃষক মো.রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
বক্তরা বলেন, এই খালটি কৃষকের কৃষি কাজের জন্য পানি সেচের একমাত্র অবলম্বন। খালের তীরের কয়েকটি গ্রামের হাজারো কৃষক বোরো ধান, তরমুজসহ বিভিন্ন প্রজাতির রবিশস্য চাষ করে আসছে। বুধবার রাতে একটি চক্র মাছ শিকারের জন্য খালটিতে নোনা পানি প্রবেশ করায়। এতে কৃষি কাছে মারাত্মক ক্ষতি হবে বলে তার দাবি করেন।
এদিকে খালে নোনা পানি প্রবেশ করানো বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি হিসেবে সরেজমিন পরিদর্শণ করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network