ঢাকা ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২২

আসন্ন রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সোমবার (২৮ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
আসন্ন রমজান উপলক্ষে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে থাকবে ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি।
বর্তমানে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকালীন সূচি হচ্ছে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ঢাকা মহানগরীর সব ব্যাংক, বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network