ঢাকা ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২২

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাবে। আগামী ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এ ধারা অব্যাহত থেকে আগামী রোববার পবিত্র ঈদুল আজহার দিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে ভারি বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সাংবাদিকদের বলেন, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ভারি বৃষ্টির সম্ভাবনা কম। রাজধানী ঢাকাতেও বৃষ্টি হতে পারে, তবে তা সামান্য।
ওমর ফারুক আরও বলেন, ঈদের দিন দেশের দক্ষিণাঞ্চলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network