ঢাকা ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২২

নারী এশিয়া কাপে সেমিফাইনাল নিশ্চিত ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার। আগামীকাল শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এ ম্যাচে জিতলে নেট রানরেটে এগিয়ে থাকার কারণে শেষ চারে জায়গা পাবে নিগার সুলতানা জ্যোতির দল।
ভারতের কাছে থাইল্যান্ডের বড় হারের কারণেই সুযোগ থাকছে বাংলাদেশের। আজ দিনের অন্য ম্যাচে আগে ব্যাট করে মাত্র ৩৭ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। লক্ষ্যটা ৬ ওভারে ৯ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় ভারত। ৬ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ তাদের। শ্রীলঙ্কা ও পাকিস্তানের সমান ৮ পয়েন্ট।
৬ পয়েন্ট নিয়ে থাইল্যান্ড আপাতত চতুর্থ স্থানে থাকলেও বাংলাদেশের চেয়ে (+০.৪২৩) নেট রান রেটে (-০.৯৪৯) পিছিয়ে তারা। কাজেই বাংলাদেশ যদি আগামীকাল আরব আমিরাতকে হারাতে পারে তাহলে চতুর্থ দল হিসেবে শেষ চার নিশ্চিত করবে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network