ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৩

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ-
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম ডিকেন-কে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেক মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম ডিকেন-কে দলীয় বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকার প্রমান পাওয়ায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পদ থেকে সাময়িক অব্যাহিত দেওয়া হয়েছে মর্মে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবদুল মোতালেব জাহাঙ্গীর ও যুগ্ম-আহবায়ক ফিরোজ গোলদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। এছাড়াও উক্ত বিষয়ে যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম ডিকেন-কে আগামী ০১ (এক) মাসের মধ্যে উপজেলা শাখার কাছে লিখিত ভাবে জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network