ঢাকা ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। আফিয়া ও স্বর্ণার অর্ধশতকে ২ উইকেটে ১৬৫ রান করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার আফিয়া ও মিষ্টি মিলে গড়েন ৭৫ রানের জুটি।
অর্ধশতক করে মাত্র ৪৩ বলে ৫৩ রানে আউট হন আফিয়া। ৫ চার ও ৩ ছক্কা এই রান করেন আফিয়া। আর ব্যক্তিগত ১৪ করে সাজঘরে ফেরেন মিষ্টি।
এরপর আর উইকেট হারায়নি বাংলাদেশ। হার না মানা ৮৬ রানের জুটি গড়েন স্বর্ণা ও দিলারা। শেষ পর্যন্ত ২৭ বলে ৩৬ এবং স্বর্ণা ২৮ বলে ৫০ রানে অপরাজিত থাকেন।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network