ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩

ফুটবল ফেডারেশন অব শ্রীলঙ্কাকে (এফএফএসএল) অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শনিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়। ফুটবল ফেডারেশনের কাজে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এতে শ্রীলঙ্কার জাতীয় দল ও কোনো ক্লাব পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে কোনো খেলায় অংশ নিতে পারবে না। এমনকি নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে ফিফার আর্থিক কিংবা উন্নয়ন কর্মসূচির কোনো সহায়তাও পাবে না এফএফএসএল।
নিষেধাজ্ঞার ব্যাখ্যায় বলা হয়েছে, ফিফার নির্ধারিত রোডম্যাপ থেকে বিচ্যুত হয়েছেন শ্রীলঙ্কান ফুটবলের নিয়ন্ত্রকরা। মূলত গত ১৪ জানুয়ারি শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network