ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩

অর্থপাচার মামলায় যুক্তরাষ্ট্রে অবস্থিত সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ও তিন তলা বাড়ি জব্দ করার উদ্যোগ নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুদকের আবেদনের পরিপ্রক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান সম্প্রতি এ আদেশ দেন। আজ মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ধফাবৎঃরংবসবহঃ
এ বিষয়ে দুদকের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. গুলশান আনোয়ার প্রধানের গত ২০ ফেব্রুয়ারি করা আবেদন পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে নিউ জার্সির প্যাটারসনের ভ্যালি ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট এবং বাড়িটি প্যাটারসনের জ্যাসপার স্ট্রিটের।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network