ঢাকা ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৩

রাজধানীর উত্তরায় একটি সিকিউরিটি কোম্পানির গাড়ি থেকে ডাচ বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ সকাল সাড়ে সাতটার দিকে উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বুথে টাকা ঢুকাতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল একটি বেসরকারি ব্যাংকের গাড়ি। উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় গাড়িটি পৌঁছালে একটি সশস্ত্র ছিনতাইকারী চক্র ঘিরে ধরে। এসময় অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে ওই গাড়িতে সোয়া ১১ কোটি টাকা ছিল।
তুরাগ থানার ওসি মওদুদ হাওলাদার জানান, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network