ঢাকা ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

বরিশালের মুলাদীতে গলায় চিড়া আটকে হাসপাতালে চিকিৎসাধীন মাহিম নামে ৬ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে মুলাদী হাসপাতালে এ ঘটনা ঘটে। মাহিম উপজেলার মুলাদী সদর ইউনিয়নের পাতারচর গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে। জানা গেছে, মিজানুর রহমান ছেলের পেটের সমস্যার জন্য বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার সন্ধ্যার দিকে মাহিমের মা ছেলেকে শুকনো চিড়া খাওয়ানো শুরু করেন। একপর্যায়ে গলায় চিড়া আটকে যায়। ওই সময় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তারা গলা থেকে চিড়া বের করতে ব্যর্থ হয়। একপর্যায়ে মাহিম মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান জানান, শিশুটির মায়ের অসাবধানতার কারণে গলায় চিড়া আটকে শ্বাস বন্ধ হয়ে মারা গেছে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network