ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩

আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশ করতে যাচ্ছে ছাত্রলীগ। এই সমাবেশে সারা দেশ থেকে পাঁচ লাখের বেশি শিক্ষার্থীকে জড়ো করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। সাদ্দাম ছাত্রসমাবেশে সভাপতিত্ব করবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে বলেছে ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘আগেও এ দেশে বহু সভা-সমাবেশ, জমায়েত অনুষ্ঠিত হয়েছে। কিন্তু শুধু শিক্ষার্থী বন্ধুদের নিয়ে এত বড় সভা আগে আয়োজিত হয়নি। এ কারণে আমরা বলছি, আগামী পয়লা সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ, যেখানে সারা দেশ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী বন্ধু, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত হবেন।’


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network