ঢাকা ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা চলাকালে রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির পক্ষ থেকে ওই সময়ে সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সকলকে বিরত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার ইসি সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন আগামী ৭ জানুয়ারি ধার্য্য করা রয়েছে।
আগামী ১৮ ডিসেম্বর হতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে। ১৮ ডিসেম্বর হতে ভোটগ্রহণ সমাপ্ত হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ব্যতীত নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটারগণ ভোটপ্রদানে নিরুৎসাহিত হতে পারে এরূপ কোনো সভা, সমাবেশ বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সকলকে বিরত রাখা বাঞ্চনীয়।
এই অবস্থায়, আগামী ১৮ ডিসেম্বর হতে ভোটগ্রহণ সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ব্যতীত অন্য কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সকলকে বিরত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network