ঢাকা ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তাদের অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তার জেলার সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাসের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে মেসার্স মর্ডান বেকারীকে পাঁচ হাজার, নাহার ফার্মেসীকে দুই হাজার ও মুদি দোকানী রাসেল স্টোরের মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network