ঢাকা ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ৮ সেপ্টেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সীর অনিয়ম ও দূর্ণীতির প্রতিবাদে তার অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে রোববার সকাল ১১
টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক শাহজালাল মুন্সীর দূর্নীতি ও সেচ্ছাচারিতায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি আজ ধ্বংসের মুখে। তাই অবিলম্বে তাকে অপসারণ করে গত ১৬ বছরের তার সকল অনিয়মের তদন্ত দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নুরুল ইসলাম মুকুল, রেজাউল করিম সিকদার ও প্রাক্তন ছাত্র মোস্তফা জামান সুজন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা সহকারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট না করে যদি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকে তাহলে সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক। তবে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন প্রধান শিক্ষক।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network