ঢাকা ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০
ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো রিপোর্টে তাঁর করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট ৫৯৭ জনের করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে সিভিল সার্জনের গাড়ি চালক ও অফিস সহায়ক করোনায় আক্রান্ত হয়। এর পরে সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর কাশি হলে বৃহস্পতিবার তাঁর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠায়। শনিবার দুপুরে তার করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন বর্তমানে পিরোজপুরে তাঁর বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network