ঢাকা ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০

বরিশাল নগরীতে বিউটি পার্লারে চাকুরীর প্রলোভন দেখিয়ে ফ্ল্যাট বাসায় আটক রেখে পতিতাবৃত্তির দায়ে তিন জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার সকালে অনৈতিকভাবে দেহ ব্যবসার কাজে লিপ্ত থাকার অভিযোগে নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনের একটি ফ্লাট থেকে রানা ও জেসমিন দম্পতি সহ তাদের সহযোগী দালাল আকাশকে আটক করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এস আই মহিউদ্দিন (পিপিএম)।
তিনি বলেন, এই চক্রটি দীর্ঘদিন যাবত কাজের প্রলোভন দেখিয়ে নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করে তাই আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার আইন ২০১২ সালের ১২/১৩ ধারা অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটককৃত দম্পতি নগরীর শ্রীনাথ চাটার্জি লেনের সেলিম মিয়ার বাসা বাড়া নিয়ে এই পতিতাবৃত্তির কাজ চালিয়ে আসছিলেন। এছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network