ঢাকা ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২২ জানুয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় চোর অপবাদ দিয়ে শহীদুল (৪০) নামের এক ব্যক্তিকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায়। লোহার রড দিয়ে পিটিয়ে তার সাড়া শরীরের বিভিন্ন স্থান থেতলে দেয়া হয়। ওই রাতে তাকে গুরুতর অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করে ফেলে রেখে যায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে সিকিউরিটি গার্ড সদস্যরা। শুক্রবার সকালে আহত শহীদুলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত শহীদুলের বাড়ি ওই ইউনিয়নের দাসের হাওলা গ্রামে বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network